কনটেন্টটি শেষ হাল-নাগাদ করা হয়েছে: বৃহস্পতিবার, ২৯ অক্টোবর, ২০২৬ এ ০১:১০ PM

সচিব

কন্টেন্ট: পাতা

ছবিনাম ও পদবিঠিকানা/ টেলিফোন/ই-মেইল
মোঃ শাহ্‌রিয়ার কাদের ছিদ্দিকী
সচিব
রুম#০৩, ব্লক#০৮
+৮৮-০২-২২২২১৬৭০১ (অ),
০১৮৪৪২৭৪২৬৯ (মো)
০২২২২২১৮৯৭৭(বা), ১০৩ (ই)
ফ্যাক্স +৮৮-০২-২২২২১৬৭০৪
ই-মেইল: secretary@erd.gov.bd

মোঃ শাহ্‌রিয়ার কাদের ছিদ্দিকী
সচিব
অর্থনৈতিক সম্পর্ক বিভাগ
অর্থ মন্ত্রণালয়

জনাব মোঃ শাহ্‌রিয়ার কাদের ছিদ্দিকী ২৩ নভেম্বর ২০২৩ তারিখে সচিব হিসাবে অর্থনৈতিক সম্পর্ক বিভাগে যোগদান করেন। এর পূর্বে, তিনি অর্থনৈতিক সম্পর্ক বিভাগে (ইআরডি) অতিরিক্ত সচিব হিসেবে কর্মরত ছিলেন।

জনাব মোঃ শাহ্‌রিয়ার কাদের ছিদ্দিকী বিসিএস (প্রশাসন) ক্যাডারের ১১তম ব্যাচের সদস্য। তিনি ১৯৯৩ সনে সহকারী কমিশনার হিসেবে যোগদান করেন। পরবর্তীতে তিনি বাংলাদেশের বিভিন্ন কর্মস্থলে সহকারী কমিশনার (ভূমি) এবং প্রথম শ্রেণীর ম্যাজিস্ট্রেট হিসেবে দায়িত্ব পালন করেন। এছাড়া তিনি মন্ত্রিপরিষদ বিভাগ, জনপ্রশাসন মন্ত্রণালয় ও অর্থনৈতিক সম্পর্ক বিভাগ, অর্থ মন্ত্রণালয়সহ বিভিন্ন মন্ত্রণালয়ে দায়িত্ব পালন করেছেন। তিনি কুয়েতে বাংলাদেশ দূতাবাসেও দায়িত্ব পালন করেন।

জনাব ছিদ্দিকী ১৯৯০ সনে ম্যানেজমেন্ট বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। তিনি ১৯৯৩ সনে চার্টার্ড অ্যাকাউন্টেন্সি কোর্স সম্পন্ন করেন।

জনাব ছিদ্দিকী এশিয়ান ইনফ্রাস্ট্রাকচার ইনভেস্টমেন্ট ব্যাংকের (AIIB) পরিচালনা পর্ষদে প্রতিনিধি হিসেবে Constituency-3 (বাংলাদেশ, মালয়েশিয়া, মালদ্বীপ, নেপাল, ফিলিপাইন এবং থাইল্যান্ড) এবং বাংলাদেশের পরিচালক হিসেবে নিউ ডেভেলপমেন্ট ব্যাংকের পরিচালনা পর্ষদে প্রতিনিধিত্ব করেছেন। তিনি IDCOL এবং IIFC-এর বোর্ড সদস্য হিসেবেও কাজ করেছেন।

পাবলিক সেক্টর ম্যানেজমেন্টে প্রশিক্ষিত জনাব ছিদ্দিকী বিভিন্ন দেশ ও জাতিসংঘের সংস্থায় বিভিন্ন আন্তর্জাতিক কর্মশালায় অংশগ্রহণ করেছেন। তার লক্ষ্য বাংলাদেশের জনগণের জন্য উন্নত সেবা প্রদানের মাধ্যমে সরকারি খাতে গুণগত পরিবর্তনকে ত্বরান্বিত করা।

সম্প্রতি তিনি কোরিয়া প্রজাতন্ত্র এবং গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের মধ্যে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক উন্নয়নে অসামান্য অবদানের স্বীকৃতিস্বরূপ কোরিয়া প্রজাতন্ত্র থেকে মর্যাদাপূর্ণ ডিপ্লোমেটিক সার্ভিস মেরিট (Heungin Medal) অর্জনের মাধ্যমে দেশের জন্য অনন্য সম্মান বয়ে এনেছেন।

ব্যক্তিগত জীবনে জনাব ছিদ্দিকী বিবাহিত এবং এক পুত্র ও এক কন্যার গর্বিত পিতা।

এক্সেসিবিলিটি

স্ক্রিন রিডার ডাউনলোড করুন